শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ শাহ নেয়ামতুল্লাহ কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে ।
সোমবার কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন সাবেক এমপি ও কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক লতিফুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়াঙ্গনের মাধ্যমে একটি জাতিকে বহির্বিশ্বে উপস্থাপন করা যায়।
এসময় কলেজের উপাধ্যক্ষ মো. শরিফুল আলম, স্টাফ কাউন্সিলের সেক্রেটারি মো. কামরুজ্জামানসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন