খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা সদর ও শিবগঞ্জে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি হারুনুর রশীদের পাঠানপাড়াস্থ বাসভনের সামনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন হারুনুর রশীদ, জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, বিএনপি নেতা নজরুল ইসলাম, আকম সাহেদুল আলম পলাশ বিশ্বাস, আব্দুল বারেক, আহসান হাবীবসহ অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন পাঠানপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. আমানুল্লাহ।
অন্যদিকে ত্রয়োদশ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি অধ্যাপক শাহাজাহন মিঞার নেতৃত্বে মডেল সরকারি হাইস্কুল প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, ফৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন শিবগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মো. নবীবুর রহমান।