শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

র‌্যাবের অভিযানে শিবগঞ্জে গাঁজাসহ একজন গ্রেপ্তার

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে গাঁজাসহ মো. ইমন (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। গত মঙ্গলবার রাত সোয়া ৮টায় উপজেলার দাইপুকুরিয়া বারিকবাজার হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইমন শিবগঞ্জ উপজেলার নলডুবরি গ্রামের আবু সায়ীদের ছেলে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানায়।
র‌্যাব আরো জানায়, মঙ্গলবার রাতে সোয়া ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল দাইপুকুরিয়া বারিকবাজার-সোনামসজিদগামী পাকা রাস্তার ওপর অভিযান চালায়। অভিযানে প্রায় ২ কেজি গাঁজাসহ মো. ইমনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাঁজাসহ ইমনকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও র‌্যাব জানায়।

শেয়ার করুন