শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে ১ হাজার ২০০টি কম্বল বিতরণ করেছে মেসার্স রফিক অটোরাইস মিলস। বৃহস্পতিবার সকালে রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কম্বলগুলো বিতরণ করা হয়।
এই উপলক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স রফিক অটোরাইস মিলসের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন— জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি আসাদুল্লাহ আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন, সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান জেম, জুয়েল ইসলাম, বিএনপি নেতা জামিল আলম কাদরী, মাইনুল ইসলামসহ আরো অনেকে।
এসময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন রহনপুর স্টেশন বাজার জামে মসজিদের ইমাম আনোয়ার হোসেন।

শেয়ার করুন