নাচোলে শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ব্যাবিলন গ্রুপের উদ্যোগে বয়স্ক নারী পুরুষ এবং ছোট বাচ্চাসহ প্রায় ৫০০ জনের মধ্যে কম্বল এবং শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আতাউর ট্রেডার্সের সার্বিক সহযোগিতায় রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নেজামপুর বাজারে এইসব কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় ব্যাবিলন এগ্রো বিজনেসের রাজশাহী অঞ্চলের সেলস ম্যানেজার মিলন আলী, এরিয়া ম্যানেজার মাসুদ পারভেজ রানা, নাচোল উপজেলার টেরিটরি অফিসার ওয়াহাব আলী, নেজামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক সদস্য আবুল কালাম, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কামরুল ইসলাম, আতাউর ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আতাউর রহমানসহ ব্যাবিলন করপোরেট অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।