শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

নাচোলে সাংবাদিকদের সঙ্গে জামায়াত এমপি প্রার্থীর মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ড. মিজানুর রহমান নাচোলের স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় করেছেন।
সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে নাচোল মধ্যবাজারে দলীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম।
জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, জাতীয় সংসদে একজন সৎ ও ঈমানদার প্রতিনিধি বাছাই করা প্রতিটি ভোটারের ঈমানি দায়িত্ব। তিনি এই দায়িত্ববোধ থেকে এলাকার ভোটারদেরকে তাদের যোগ্য প্রার্থী বেছে নেয়ার জন্য আন্তরিক আহ্বান জানান। একই সাথে নির্বাচনের প্রচার-প্রচারণায় তিনি সাংবাদিকদের নিরপেক্ষ সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন— জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচনী সমন্বয়ক ইয়াহ্ইয়া খালেদ, নাচোল উপজেলা আমির প্রভাষক ইয়াকুব আলী, পৌর নায়েবে আমির ডা. রফিকুল ইসলাম ও পৌর সেক্রেটারি প্রভাষক খলিলুর রহমান।

শেয়ার করুন