শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

বিজিবির অভিযানে সীমান্ত এলাকা থেকে ভারতীয় পণ্য জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদ, শাড়ি, চাদর ও গরু জব্দ করেছে ৫৩ বিজিবি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এই তথ্য জানিয়েছে।
বিজিবি আরো জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১২টা হতে ৪টার মধ্যে ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের বিশেষ টহল দল পৃথক ৩টি অভিযান পরিচালনা করে ভারতীয় এইসব মালামাল জব্দ করে। এর মধ্যে ৫৩ বিজিবি’র অধীনস্থ ফতেপুর বিওপির একটি বিশেষ টহল শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়েনের গাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৪৭ বোতল ভারতীয় মদ এবং বাখেরআলী ও জহুরপুরটেক বিওপির দুটি বিশেষ টহল জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী গ্রামে অভিযান চালিয়ে ২৮টি ভারতীয় শাড়ি, ৩১টি চাদর ও ২টি গরু জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৭ লাখ টাকা। জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং শাড়ি, চাদর ও গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।

শেয়ার করুন