শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে আরো তিনজন ডেঙ্গু শনাক্ত

 

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ১ জন ও বহির্বিভাগে ২ জন রোগী শনাক্ত হন।
বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১ জন ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী ভর্তি আছেন। অন্যদিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ১ জন ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ৩ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে।
সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে  বুধবার এই তথ্য জানানো হয়েছে।

শেয়ার করুন