শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো বার্ষিক প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় কলেজের অ্যাডভোকেট সুলতানুল ইসলাম মনি উকিল স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক এমপি ও শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের গভর্নিং বডির সভাপতি মো. লতিফুর রহমান। কলেজের অধ্যক্ষ মোহা. তরিকুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন— কলেজের উপাধ্যক্ষ মো. শরিফুল আলম, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুজ্জামানসহ অন্যরা। সূচনা বক্তব্য দেন স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক মাহফুজুল হাসান ডন।
পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন