শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

সপ্তাহের বাজারদর : চাঁপাইনবাবগঞ্জে নতুন পেঁয়াজ ১০০ টাকা

চাঁপাইনবাবগঞ্জে নতুন পেঁয়াজ বাজারে আসায় কিছুটা স্বস্তি ফিরেছে ভোক্তাদের মনে। নতুন পেঁয়াজ প্রতিকেজি বিক্রি হচ্ছে ৯০ টাকা থেকে ১০০ দরে।
অন্যদিকে সবজির দামও অনেকটা কমে এসেছে। সবধরনের চালের দাম স্থিতিশীল রয়েছে। তবে আপত ধানের চালের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে।
শুক্রবার জেলা শহরের নিউ মার্কেট কাঁচা বাজার ঘুরে এমনটাই জানা গেছে।
মুদি দোকানদার আব্দুর রহমান বাবু জানান, নতুন মোট স্বর্ণা ধানের চাল গত সপ্তাহে প্রতিকেজি দাম ছিল ৫০ টাকা। এ সপ্তাহে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৫টাকা। চিকন স্বর্ণা বিক্রি হচ্ছে ৪৭ থেকে ৫০ টাকা কেজি দরে। এছাড়া, আটাশ চাল বিক্রি হচ্ছে প্রতিকেজি ৬০ থেকে ৬৫ টাকা, জিরাসাইল ৭০ থেকে ৭৫ টাকা। এছাড়া গমের খোলা আটা ৪৬ থেকে ৪৮ টাকা, প্যাকেটজাত আটা ৫৫ টাকা, মসুর ডাল (মোটা) ৮০ টাকা এবং চিকনটা ১৫০ থেকে ১৬০ টাকা, খেসাড়ির ডাল ৯০ টাকা, মটর ডাল ১২৫ টাকা, ছোলার ডাল ১৩০ টাকা, মুগডাল ১৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৩৬ টাকা।
অন্যদিকে কাওসার আলী রুবেল জানান, মিনিকেড চাল ৭৬ টাকা, আটাশ ৬৬ টাকা, পাইজাম ৫৬ টাকা, বাসমতি ৯৪ টাকা, কাটারিভোগ ৮০ টাকা ও আতপ চাল ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩০ টাকা প্রতিকেজি।
সবজি বিক্রেতা আব্দুর রশিদ জানান, বেগুন কিছুটা কমে বর্তমানে কেজি প্রতি বিক্রি হচ্ছে প্রতিকেজি ৫০ থেকে ৬০ টাকা, ফুলকপি ৩৫ টাকা, পাতা কপি ২৫ টাকা, মুলা ৩০ টাকা। এছাড়া মিষ্টি কুমড়া ৪০ টাকা, বরবটি ৮০ টাকা, পটল ৫০ টাকা. পেঁপে ২০ টাকা, কাঁচা কলা ৪০ টাকা, গাজর ৫০ থেকে ৬০ টাকা, নতুন আলুর দামে কমে বিক্রি হচ্ছে ৪০ টাকা ও পুরাতন আলু ২০ টাকা, টমেটো ৯০ টাকা, শিম ৫০ টাকা, শসা ৯০ টাকা, ব্রকলি ৬০ টাকা, কাঁচা মরিচ ৭০ টাকা।
মাছ বিক্রেতারা জানান, এ সপ্তাহে মাছের দাম কিছু কমের দিকে রয়েছে। মুরগি বিক্রেতা জিলহাজসহ অন্যরা জানান দেশি মুরগি ৪৬০ টাকা, সোনালী ২১০ টাকা, ব্রয়লার ১৫৫ টাকা থেকে ১৬০ টাকা, প্যারেন্স ২৭০ টাকা, লাল লিয়ার ২৬০ টাকা, সাদা লিয়ার ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া বতক (পাতি হাঁস) বিক্রি হচ্ছে ৪৫০ টাকা কেজি।
অন্যদিকে গরুর মাংস প্রতিকেজি বিক্রি হচ্ছে ৬৫০ টাকা থেকে ৭৫০ টাকা।

 

শেয়ার করুন