শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন ওসি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক গোমস্তাপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গত শনিবার রাতে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, সহসভাপতি সফিকুল ইসলাম, সহ-সম্পাদক আল-মামুন বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নুর মোহাম্মদ, গোমস্তাপুর স্বাধীন প্রেস ক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজ, গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি আ. ওয়াদুদ, সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম, জাকির হোসেন সনি, শাহিন, তুহিন, এরশাদ আলী, কাবিরুল ইসলাম, মনির আহমাদ।
মতবিনিময়কালে গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) গৌরাঙ্গ ও রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক শামিম হোসেন উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে ওসি রোড ডাকাতি প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এছাড়া মাদক নির্মূল, গরু চুরি, বিভিন্ন প্রকারের জুয়া বন্ধ, বাল্যবিবাহ প্রতিরোধ, শান্তি-শৃঙ্খলা রক্ষায় তথ্য দিয়ে সহযোগিতা চেয়েছেন।

শেয়ার করুন