গোমস্তাপুরে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম আর নেই

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম আর নেই। গত মঙ্গলবার সকাল ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে চেয়ারম্যান শহিদুল ইসলাম তার নিজ বাড়ির ছাদ থেকে অসাবধানতাবশত পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে মঙ্গলবার রাতে তার দাফন সম্পন্ন হয়েছে।