শিশির হোন্ডা শো-রুমে লঞ্চ করল এনএক্স-২০০ হোন্ডা

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড নতুন এনএক্স-২০০ মডেল সংযোজন করেছে শিশির হোন্ডা। এ উপলক্ষে বাইকটির লঞ্চিং প্রোগ্রাম গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড় হোসেন পেট্রোলিয়ামের পাশে এর উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, শিশির হোন্ডা শো-রুমের স্বত্বাধিকারী মো. সারোয়ার মুর্শেদ শিশির, আলহাজ্ব আলতাফ হোসেন অ্যান্ড সন্স এর প্রোপাইটর মো. জাহাঙ্গীর আলম, মেসার্স হোসেন প্রেটোলিয়ামের প্রোপাইটর মো. আলমগীর মুশেদ শিমুল।
নতুন এনএক্স-২০০ মডেলে প্রোগ্রামিং ফুয়েল ইনজেকশন (পিজিএম—এফআই সিস্টেম, টি এফ টি মিটার, স্লিপার ক্লাচ, ইউএসডি সাসপেনশন, ইমার্জেন্সি স্টপ সিগন্যাল, হোন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল, ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেমসহ আরো উন্নত আপডেট টেকনোলজি রয়েছে। এটির দাম ধরা হয়েছে ৩ লাখ ১৫ হাজার টাকা।