শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

৫৯ বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ ভারতীয় অবৈধ মোবাইলফোন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় বিভিন্ন মডেলের ২৯টি ভারতীয় ব্যবহৃত চোরাই মোবাইলফোন জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের কিরনগঞ্জ বিওপির একটি বিশেষ টহল দল এই ফোনগুলো জব্দ করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি বিষয়টি জানিয়েছে।
বিজিবি আরো জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে কিরনগঞ্জ বিওপির একটি টহল দল জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ১৭৮/২-এস হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তর বিঘা এলাকার একটি আমবাগানে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইলফোন জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত মোবাইলফোনগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা করার কার্যক্রম চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, চোরাচালান দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে।

শেয়ার করুন