তোমাকে পেয়েছি আমি রেডিও মহানন্দা
বৃষ্টি আরা খাতুন

তোমাকে পেয়েছি তাই তো শিখেছি
কীভাবে আপন করে নিতে হয় মানুষকে
জাতি ধর্ম ভেদাভেদ সবকিছু ভুলে
তুমি শিখিয়েছ সাহসী হয়ে লড়তে
সাধারণ মানুষের পাশে বন্ধু হয়ে দাঁড়াতে
তোমাকে পেয়েছি আমি রেডিও মহানন্দা
তাই তো হয়েছি আজ আমি কথাবন্ধু ছন্দা
তোমার আলোয় হয়েছি আলোকিত
তোমার জন্যই করতে পেরেছি আমার সকল প্রতিভা বিকশিত
পেয়েছি সকলের ভালোবাসা ও মাতৃমধুর
ছন্দে ছন্দে বাজে জীবনের কথা জীবনের সুর
তুমি দাও তথ্য বার্তা করতে সচেতন
তোমার জন্য জাগরিত হয় আমাদের মন
রেডিও মহানন্দা তুমি মিশে আছো আকাশে বাতাসে দিতে সুঘ্রাণ
তোমার জন্মদিনে গাইছি মোরা তোমার জয়গান
সবার হৃদয় মাঝে অনুরাগের তান
বৃষ্টি আরা খাতুন : প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট