শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

বিজিবির পৃথক অভিযানে ৮টি ভারতীয় গরু ও ২টি মহিষ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয় ৮টি গরু ও ২টি মহিষ জব্দ করেছে বিজিবি। গত বুধবার সকাল ৮টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে গরু ও মহিষগুলো জব্দ করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এই তথ্য জানিয়েছে।
বিজিবি আরো জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের বিশেষ টহল দল ৫টি অভিযান পরিচালনা করে। এসময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সাদ্দামেরচর এলাকা থেকে ২টি গরু, শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দশরশিয়া গ্রাম থেকে ২টি গরু, নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রাম থেকে ২টি গরু, মনাকষা ইউনিয়নের শাহাপাড়া থেকে ২টি গরু এবং মনাকষা ইউনিয়নের বোগলাউড়ি গ্রাম থেকে ২টি ভারতীয় মহিষ জব্দ করা হয়। জব্দকৃত গরু ও মহিষ চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এইসব তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন