র্যাবের অভিযানে শিবগঞ্জে জব্দ ফেয়ারডিল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাপাড়া (মুন্সিপাড়া) হতে ৪৯৭ বোতল ফেয়ারডিল জব্দ করেছে র্যাব। গত সোমবার র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে এগুলো জব্দ করে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শাহাপাড়া (মুন্সিপাড়া) গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় শফিকুল ইসলাম বাবু (৩৫)’র বাড়ি থেকে ৪৯৭ বোতল ফেয়ারডিল জব্দ করায়।
এসময় শফিকুল ইসলাম বাবু পলাতক ছিলেন বলে র্যাব জানায়।