রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে চলমান প্রচণ্ড শীতে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিট। মঙ্গলবার সকালে শহরের নবাবগঞ্জ ক্লাব প্রাঙ্গণে ৬০০ জন অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ, সেক্রেটারি মো. খাইরুল ইসলাম। এছাড়াও কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন— মো. আব্দুর রাজ্জাক, মো. মানিক রায়হান, মো. তোহরুল ইসলাম সোহেল, মোসা. রোজিয়া সুলতানা, সফিউর রহমান, মেহেদি হাসান ও আইরিন পারভীন।
অনুুষ্ঠানে জানানো হয়, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের দুুর্ভোগ লাঘবে রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়মিত মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। শীতবস্ত্র বিতরণের মতো উদ্যোগ শীতার্ত মানুষের জন্য তাৎক্ষণিক সহায়তা হিসেবে কাজ করছে।