আলেম-ওলামাদের কথা বলে গেছেন বেগম জিয়া : দোয়া মাহফিলে বক্তারা

চাঁপাইনবাবগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলেম ওলামাদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন পাঠানপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. মাহবুবুর রহমান।
দোয়া’র আগে সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন— ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি ও বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহা. এমরান হোসেন, মাওলানা খাইরুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আব্দুল আজিজ, ক্বারী মাওলানা মো. আব্দুল বাসির, মাওলানা জাহিদ খান, মাওলানা মো. আমানুল্লাহ, মাওলানা আব্দুল হামিদ।
এসময় জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, বিএনপি নেতা নজরুল ইসলামসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, মসজিদের ইমাম, কোরআনের হাফেজরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন— বেগম খালেদা জিয়া দেশের আলেম-ওলামাদের পক্ষে কথা বলে গেছেন, দেশের আপামর মানুষের জন্য আজীবন ন্যায়ের পক্ষে লড়ে গেছেন। তিনি দেশের জন্য আপোসহীন থেকে লড়াই সংগ্রাম করেছেন। তিনি ছিলেন দেশনেত্রী, দেশের অভিভাবক। মহান আল্লাহপাক যেন তাঁকে জান্নাতবাসী করেন।