স্বরূপনগরে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার সকালে জেলাশহরের স্বরূপনগরে সিসিডিবির কার্যালয়ে কম্বলগুলো বিতরণ করা হয়।
সিসিডিবি-এমএফপি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন— সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ সিসিডিবির এলাকা সমন্বয়কারী সবুয়েল অধিকারী, চাঁপাইনবাবগঞ্জে সিসিডিবি-এমএফপির শাখা ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন ও ইস্রাফিল হোসেনসহ অন্যরা।
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১২৫ জন অসহায় ও প্রান্তিক পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়।