শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

লিগ্যাল এইডে ৩০৩৯৫ জনকে সরকারি খরচায় আইনি সেবা

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে ৩০ হাজার ৩৯৫ জনকে সরকারি খরচে আইনি সেবা দেওয়া হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০০৯ থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত লিগ্যাল এইডের সামগ্রিক কার্যক্রমের বিস্তারিত তথ্য এতে তুলে ধরা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের যাত্রা শুরু হয়। শুরু থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত মোট ৩০ হাজার ৩৯৫ জন এ অফিসের মাধ্যমে সেবা পেয়েছেন। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে ৩ হাজার ৩৮৫টি মামলায় সরাসরি আইনি সহায়তা প্রদান করা হয়েছে। নিষ্পত্তি হয়েছে ২ হাজার ৩২২টি মামলা।
আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইনে’র অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।

শেয়ার করুন