চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডায়রিয়া আক্রান্ত আরো ৭৫ জন

চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়া পরিস্থিতি অপরিবর্তিত থাকছে। প্রতিদিন গড়ে ৭০ থেকে ১০০ জন আক্রান্ত হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার সিভিল সার্জন অফিসের ডায়রিয়া বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে জেলা হাসপাতালে ৪৭ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন ভর্তি হয়েছেন। বর্তমানে জেলা হাসপাতালেই ভর্তি আছেন ৬৮ জন রোগী।