শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

অনূর্ধ্ব-১৪ বালক-বালিকাদের সাঁতার প্রশিক্ষণ শুরু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অনূর্ধ্ব-১৪ বালক-বালিকাদের সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে।
বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়াম সংলগ্ন সুইমিং পুলে মাস ব্যাপী এই সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করেন
অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার কর্মকার।
প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খালেকুজ্জামান। এই সাঁতার প্রশিক্ষণে ৩০ জন সাঁতারু অংশগ্রহণ করে। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক মন্ডলী,অভিভাবকবৃন্দ, ক্রীড়া সংগঠক, জেলা ক্রীড়া অফিস এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ুকর্মচরীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন