চাঁপাইনবাবগঞ্জে রমজানের পরেই বেড়েছে সবজির দাম

চাঁপাইনবাবগঞ্জে রমজান মাসের পর থেকেই সকল প্রকার সবজির দাম বৃদ্ধি পাচ্ছে। বেড়েছে দেশী মুরগির দামও। ডিমের দাম ৩২ টাকা হালিতে নেমে আসলেও বর্তমানে বেড়ে হালিতে ২ টাকা। তবে অন্যান্য খাদ্যপণ্যের দাম আগের মতই রয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে জেলা শহরের নিউ মার্কেট কাঁচাবাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।
মুদি দোকানদার আব্দুর রহমান বাবু জানান, সাদা স্বর্ণা ৪০—৪৫ টাকা, লাল স্বর্ণা ৫০—৫২ টাকা, ২৮ ধানের চাল ৬০—৬৫ টাকা, জিরাসাইল ৭০—৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তিনি জানান, মসুর ডাল মান ভেদে মোটাটা ৭৫—৮০ টাকা, চিকনটা ১৪৫ টাকা, মটর ডাল ৮৫ টাকা, খেসাড়ির ডাল ৮০ টাকা, ছোলার ডাল ১১০ টাকা, মুগ ডাল ১৬০ টাকা, খোলা গমের আটা ৪০—৪৫ টাকা, প্যাকেট আটা ৫৫ টাকা, চিনি ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিম প্রতি হালি ৩৪ টাকা।
বস্তায় চাল চাল বিক্রেতা কাওসার আলী রুবেল জানান, ২৮ চাল ৬৮ টাকা, মিনিকেড ৭৮ টাকা, পাইজাম ৫২ পাকা, নাজির সাইল ৮৮ টাকা, বাসমতি ৯২ টাকা, কাটারিভোগ ৮১ টাকা ও আতপ চাল বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে।
রমজান মাসের পরেই সব সবজির দাম কেজি ্রপতি গড়ে ১০ বেড়েছে উল্লেখ করে সবজি বিক্রেতা আব্দুর রশিদ জানান, বেগুন প্রতিকেজি ৬০ টাকা থেকে ৮০ টাকা, করলা ৮০—৯০ টাকা, পটোল ৭০-৮০ টাকা, ঢ্যাঁড়স ৭০-৮০ টাকা, সজনে ডাটা ৬০ টাকা, শসা ৫০-৬০ টাকা, ঝিঙ্গা ও চিচিঙ্গা ১০০ টাকা, কাঁচা মরিচ ১০০ টাকা, কলা ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, পেঁপে ৩০ টাকা, কচু ১০০ টাকা, বরবটি ১০০ টাকা, টমেটো ৪০—৫০টাকা, আলু ২৪টাকা, পেঁয়াজ ৩০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৪০ টাকা।
মাছ বিক্রেতারা জানান, সব ধরনের মাছের দাম গত সপ্তাহের মতই রয়েছে। মুরগি বিক্রেতারা জানান, দেশী মুরগি ৫৮০ টাকা, সোনালী ৩১০ টাকা, ব্রয়লার ১৭০ টাকা, প্যারেন্স ৩০০ টাকা, সাদা লিয়ার ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক জোড়া কবুতরের বাচ্চা বিক্রি হচ্ছে ২৬০ টাকায়। এছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা থেকে ৮০০ টাকা কেজি।