চাঁপাইনবাবগঞ্জ সদরে প্রণোদনার বীজ ও সার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবিবার ৩১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে তিন ধরনের বীজ ও রাসায়সিক সার বিতরণ করা হয়েছে।
সরকারের ২০২৫-২০২৬ অর্থবছরে খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন পাট, মুগ ও গ্রীষ্মকালীন তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে এই বীজ ও সার বিতরণ করা হয়। এর মধ্যে ১৫০ জন কৃষককে ১ কেজি করে পাটবীজ, ৫ কেজি করে এমওপি, ৫ কেজি করে ডিএপি, ৯০ জন কৃষককে ১ কেজি করে তিলবীজ, ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি, ৭০ জন কৃষককে ৫ কেজি করে মুগবীজ, ৫ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিনামূল্যে দেয়া হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন— সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, সদর উপজেলা কৃষি অফিসার সুনাইনবিন জামান, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল আলিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনূর আলম, উপজেলা প্রকৌশলী আজাহার আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুল হক মাহমুদসহ অন্যরা।