শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

নাচোল সরকারি টেকনিক্যাল স্কুল-কলেজে পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল সরকারি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. তোফাজ্জল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন— নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ মো. ওবাইদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন— নাচোল উপজেলা হিসাবরক্ষণ অফিসার মো. শহিদুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান।
সূচনা বক্তব্য দেন চিফ ইন্সট্রাক্টর মু সালাউদ্দিন। প্রতিষ্ঠানের ইন্সট্রাক্টর মো. জাহিদ হাসানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন— নাচোল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুস সাত্তার ও সেক্রেটারি শহিদুল ইসলাম।
ক্রীড়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ পর্ব পরিচালনা করেন ইন্সট্রাক্টর মো. রাব্বী মোস্তফা।

শেয়ার করুন