শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

পঙ্গু সাব্বিরের পাশে দাঁড়াল ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পঙ্গু সাব্বির হোসেনের পাশে দাঁড়িয়েছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন। বুধবার নাচোল উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সহায়তা হিসেবে তার হাতে ৪০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়েছে।
রাজশাহী শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের অর্থায়নে এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহযোগিতায় এই অর্থ সহায়তা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মনিমুল হক। বিশেষ অতিথি ছিলেন— সংগঠনটির উপদেষ্টা ও নাচোল পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম। সঞ্চালনা করেন নাচোল উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মাহিদুর রহমান।
উল্লেখ্য, নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের পুকুরিয়া চন্ডী খড়িবনা গ্রামের সেলিম উদ্দীনের ছেলে সাব্বির হোসেন পেশায় একজন নির্মাণ শ্রমিক। ভবন নির্মাণ কাজের সময় যান্ত্রিক ত্রুটির কারণে ব্র্যান্ডিং মেশিনে তার বাম হাত জড়িয়ে যায়। এতে মুহূর্তের ব্যবধানে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় হাত।

শেয়ার করুন