শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জ কিশোরগ্যাং ও মাদককারবারীদের থেকে রক্ষা পেতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কিশোরগ্যাং ও মাদককারবারীদের হাত থেকে রক্ষা পেতে এবং তাদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার উপজেলার দুর্লভপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দুর্লভপুর গ্রামের সচেতন ব্যক্তিবর্গের ব্যানারে এই মানববন্ধন ঘণ্টাব্যাপী চলে।
মানববন্ধনে বক্তারা চিহ্নিত মাদককারবারী, মাদক ও কিশোরগ্যাং পরিচালনার সাথে জড়িত অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন— সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট বজলুর রহমান, দুর্লভপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আলী, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য হাবিবুর রহমান, বিএনপি কর্মী শরিফুল শিমুল, স্বেচ্ছাসেবক দল নেতা তোফিকুল ইসলাম ও মিনু বেগমসহ অন্যরা।

শেয়ার করুন