শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

ভোলাহাটে প্রণোদনার বীজ ও সার বিতরণের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে খরিপ মৌসুমে উফশী আউশ ধান, গ্রীষ্মকালীন মুগ, গ্রীষ্মকালীন তিল উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/কিষানিদের মধ্যে এসব বীজ ও সার প্রণোদনা হিসেবে দেওয়া হচ্ছে।
বিতরণ কর্মসূচির উদ্বোধন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন— উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সবুজ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাঈমা তাবাসসুম, সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী আজমীর শেখ, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী লোকমান হাকিম, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. কামরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম কবিরাজসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
প্রণোদনা হিসেবে ৪ হাজার কৃষককে উফশী আউশের ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি, ১০ কেজি করে ডিএপি দেয়া হচ্ছে। গ্রীষ্মকালীন মুগ চাষের জন্য ৪০ জন কৃষককে দেয়া হচ্ছে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি। গ্রীষ্মকালীন তিল চাষের ৫০ জন কৃষককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি দেয়া হচ্ছে।

শেয়ার করুন