বাংলাদেশ স্কাউটস দিবস পালন

চাঁপাইনবাবগঞ্জে শোভাযাত্রা, আলোচনা সভা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ স্কাউটস দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য— ‘নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার’।
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী শোভাযাত্রায় নেতৃত্ব দেন। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, স্কাউটার আসলাম কবীর, মারুফুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউট ভবনের স্কাউটার গোলাম রশিদ মিলনায়তনে স্কাউট সদস্যদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের কমিশনার নাকিব হাসান তরফদার। এসময় আসরাফুল আলম আম্বিয়া সাগরসহ অন্যরা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাব জেলা ও সদর উপজেলার স্কাউটস যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।