মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এছাড়া বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে পরীক্ষা উপকরণ দেয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন— বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, তিনবারের সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোসলেমা বেগম, সমাজসেবক শরিফুল ইসলাম, এমদাদুল হক, মো. আলাউদ্দিন, সাবেক সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, সিনিয়র শিক্ষক গোলাম কবির, মহাদেব কুমার পাল, মোহাম্মদ কামাল উদ্দিন, বিদায়ী শিক্ষার্থী সাফিনা আকতার, শিক্ষার্থীদের মধ্যে ফাহমিমা আকতার দোলা, ইশরাত জাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো: সিফাতুল্লাহ ও জাহানারা খাতুন।