বড়দাদপুর খালেদ আলী মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার বড়দাদপুর খালেদ আলী মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন— জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক রফিকুল ইসলাম, পোরশা কলেজের প্রভাষক মহসিন আলী, বিদায়ীদের মধ্যে মাশকুরা খাতুন, দশম শ্রেণীর শিক্ষার্থী শাহেদ আলী, নবম শ্রেণীর ছাত্রী কামরুন নাহার আঁখি, অষ্টম শ্রেণীর ছাত্রী ফারিয়া খাতুনসহ অন্যরা।
বক্তব্য শেষে শপথবাক্য পাঠ করান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মামুন হোসেন।
পরে বিদায়ী পরীক্ষার্থীদের হাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক খাতা, কলম ও স্কেল তুলে দেয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে মাদকদ্রব্যের কুফল বিষয়ে লিফলেট বিতরণ করেন।