শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে অপরিবর্তিত হাম পরিস্থিতি নতুন ভর্তি ১৫ শিশু

চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হাম পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। একদিন কমলেও অন্যদিন রোগীর সংখ্যা বাড়ছে। তবে আগামী সপ্তাহখানেকের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে বলে চিকিৎসকরা মনে করছেন।
রবিবার দুপুর ১২টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তৃতীয় তলায় হাম আইসোলেশন কক্ষে দেখা যায়, শিশুদের মেঝেতে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। শিশু বিশেষজ্ঞ ডা. রেজাউল করিম শিশুদের পরীক্ষা করে দেখছেন কার কী অবস্থা। রোগীর সংখ্যা বেশি হওয়ায় একটি কক্ষেই মেঝেতে চিকিৎসা দেয়া হচ্ছে।
ডা. রেজাউল করিম জানান, বর্তমানে হাম পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কখনো কমছে তো কখনো বাড়ছে। তবে গত কয়েকদিন দেখা যাচ্ছে আউটডোরে হামের সন্দেহভাজন রোগীর সংখ্যা কিছুটা কমে আসছে। আশা করা যায়, সপ্তাহখানেকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
এদিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের হামবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৫ জন হাম সন্দেহভাজন শিশুকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৮ জন ছেলে ও ৭ জন কন্যাশিশু রয়েছে। এর আগের দিন ভর্তি ছিল ৬৭ জন শিশু। তাদের মধ্যে সুস্থ হওয়ায় ১৭ জন ছেলে ও ১০ জন কন্যাশিশুসহ ২৭ জনকে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে ২৪ জন ছেলে ও ৩১ জন কন্যাশিশুসহ ৫৫ জন হাম সন্দেহভাজন শিশু ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আইসোলেশন কক্ষে ভর্তি রয়েছে।

শেয়ার করুন