শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

মাজহারুল ইসলাম শিবগঞ্জের নতুন ইউএনও

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য মাজহারুল ইসলাম। সোমবার বিকেলে তিনি যোগদান করেন।
ঝিনাইদহ জেলার সন্তান মাজহারুল ইসলাম এর আগে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যক্তিজীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক।
মাজহারুল ইসলাম শিবগঞ্জে যোগদানের পর তথ্য বাতায়ন ওয়েবসাইটে তার প্রোফাইল বার্তায় লিখেছেন, শিবগঞ্জ উপজেলা চাঁপাইনবাবগঞ্জ জেলা তথা বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বহনকারী একটি অন্যতম উপজেলা। এখানে অনেক জ্ঞানী-গুনী লোক বাস করেন। এখনো এ উপজেলার অধিকাংশ মানুষের জীবনমান উন্নয়ন প্রয়োজন। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সরকারি বেসরকারি সেবা দ্রুত পৌঁছে দেয়ার ক্ষেত্রে শিবগঞ্জ উপজেলা অগ্রণী ভূমিকা পালন করবে।
সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি সুষ্ঠু, সুন্দর, সন্ত্রাসমুক্ত, উন্নয়নমুখী এবং প্রযুক্তিনির্ভর আলোকিত শিবগঞ্জ গড়াই আমাদের সকলের লক্ষ্য।
উল্লেখ্য, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদের বদলির পর থেকে ভারপ্রাপ্ত শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ।

শেয়ার করুন