শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

এমএম হক আইডিয়াল স্কুলে বার্ষিক অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলায় অবস্থিত এমএম হক আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান  বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। স্কুল প্রাঙ্গণে আয়েজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।
মোজামম্মেল হক অটোরাইস মিলস লিমিটেড ও এমএম হক আইডিয়াল স্কুলের চেয়ারম্যান মো. হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জবেদ আলী, মোজাম্মেল হক অটোরাইস মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুনসহ অন্যরা।
এসময় স্কুলটির প্রধান শিক্ষক এ কে এম জোবায়ের হাসিব দেলওয়ারসহ অন্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন