শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে মাতৃদুগ্ধ বিকল্প আইন বিষয়ে অবহিতকরণ সভা

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাতৃদুগ্ধ বিকল্প আইন-২০১৩ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় আয়োজিত সভায় সূচনা বক্তব্য দেনÑ গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল হামিদ।
প্রধান অতিথি ছিলেনÑ গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ূন রেজা। অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ বীর মুক্তিযোদ্ধা মাহতাবুল আলম নুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহ, হোগলা হাই স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার জাহান, উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নুসরাত জাহান, উপজেলা স্বাস্থ্য বিভাগের স্যানেটারি কর্মকর্তা রেবেকা সুলতানাসহ অন্যরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *