শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

র‌্যাবের অভিযানে চারজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বাতেন খাঁর মোড় এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন বালুবাগান এলাকার মৃত আব্দুল বাসেদ বিশুর ছেলে মো. শাসুদ্দিন ওরফে কালু (৪৮), মো. মোশারফ হোসেনের ছেলে মো. সাব্বির হোসেন রাসেল (২৫), মসজিদপাড়ার মো. আলিনুর হোসেনের ছেলে মো. দুলাল (৪১) ও চাঁদলাই কাঠালিয়াপাড়ার মো. একরামুল হকের ছেলে মো. মারুফ হোসেন (২৬)।
গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল বাতেনখার মোড় এলাকায় অভিযান চালায়। সেখানে মাদক সরবরাহের সময় ৫ বোতল ফেনসিডিলসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা রুজু করা হয়েছে। গত বুধবার দিবাগত মধ্যরাতে এ অভিযান চালানো হয় বলে র‌্যাব জানায়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *