শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

ঈদুল ফিতরে ২৩০০ দরিদ্রকে জেলা প্রশাসনের সহায়তা

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ৬৪৯ জন দুস্থ অসহায় মানুষের মধ্যে সাড়ে ৭ লাখ টাকা আর্থিক সহায়তায় দেয়া হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রশানমন্ত্রীর পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়। এছাড়াও খাদ্য সামগ্রীসহ সবমিলিয়ে ২ হাজার ৩০০ জনকে সহায়তা প্রদান করা হলো বলে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন জানান।
সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে তিনি ৬৪৯ জনকে অর্থসহায়তা প্রদানের উদ্বোধন করেন।
এর আগে কালেক্টরেট ইংলিশ স্কুল প্রাঙ্গণে দুই শতাধিক মানুষের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক। এসময় স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেনÑ ঈদের আনন্দ দরিদ্র মানুষদের সঙ্গে ভাগাভাগি করে নিতে সবমিলিয়ে ২ হাজার ৩০০ জন দুস্থ অসহায় মানুষের কাউকে আর্থিক ও কাউকে খাদ্যসামগ্রী দেয়া হলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *