শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে শিশুদের প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে বন্ধে কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশুদের প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে বন্ধ বিষয়ে স্থানীয় অংশীজনদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা বিআরডিবি’র সভাকক্ষে স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ও ইউনিসেফের অর্থায়নে এই কর্মশালার আয়োজন করা হয়।
শিবগঞ্জ উপজেলার বিআরবিডি’র চেয়ারম্যান আলহাজ সাব্বির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেনÑ উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র কর্মকর্তা মো. শাহিন আখতার। বিশেষ অতিথি ছিলেনÑ দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি মোহা. ইমরান আলী।
কমিউনিটি ফ্যাসিলেটেটর আলী হায়দার বাপ্পির সঞ্চালনায় কর্মশালায় বিস্তারিত আলোচনা করেন জেলা প্রজেক্ট অফিসার উত্তম মন্ডল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *