শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

চলে গেলেন ‘অন্ধকার ঘরে’ খ্যাত সাদ

পেপার রাইম ব্যান্ডের ভোকালিস্ট আহমেদ সাদ মারা গেছেন। দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারে ভুগছিলেন তিনি। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ঢাকার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫২ বছর। একটি ভিডিও বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন লেখক ও সাংবাদিক হক ফারুক। তিনি বলেন, ‘আমি নিজেও সাদ ভাইয়ের গানের অত্যন্ত ফ্যান। বাংলাদেশে যত জন মিষ্টি গলার ব্যান্ড শিল্পী রয়েছেন তাদের মধ্যে সাদ ভাই একজন। তিনি বাংলা রক মিউজিকে মেলোডিয়াস কণ্ঠের জাদুকর ছিলেন।’ নব্বই দশকে মাত্র একটি অ্যালবাম প্রকাশ করেই শ্রোতাদের মনে জায়গা করে নেয় ব্যান্ড পেপার রাইম। শিল্পী হিসেবে খ্যাতি পান আহমেদ সাদ। নিজেদের ব্যান্ডের নামেই ছিল অ্যালবামটি। যেখানে ছিল জনপ্রিয় ‘অন্ধকার ঘরে’, ‘আকাশের কী রং’, ‘এলোমেলো’ প্রভৃতি গানগুলো। এর মধ্যে ‘নিকষ কালো এই আঁধারে স্মৃতিরা সব খেলা করে’ গানটির সুবাদে সংগীতপ্রেমীদের মনে জায়গা করে নেয় ব্যান্ডটি। এমনকি এখনও এটি শ্রোতাদের মুখে মুখে। সর্বশেষ ‘আবার’ নামের একটি মিক্সড অ্যালবামে প্রকাশ পেয়েছিল পেপার রাইমের গান। শিরোনাম ‘দাঁড়াও বন্ধু’। ২০১৭ সালে আশিক মিউজিকের ব্যানারে প্রকাশ পেয়েছিল এই মিক্সড অ্যালবাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *