শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

ট্রলিভর্তি গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে মৃত্যু পিতার, ছেলে আহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রলিতে করে গাছের গুঁড়ি নিয়ে যাওয়ার সময় গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে রুবেল আলী (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে সজিব (১৬) গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহত রুবেল জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের মহেশপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
বুধবার ভোর ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতুতে এই দুর্ঘটনা ঘটে।
ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল লতিফ জানান, বুধবার ভোরে ট্রলিতে করে গাছের গুঁড়ি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে রুবেল ও তার ছেলে যাচ্ছিল। পথে মহানন্দা সেতুর ওপর ট্রলির একটি যন্ত্রাংশ ভেঙে গেলে ট্রলিটি উল্টে যায়। এতে ট্রলিতে থাকা গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে বাবা-ছেলে গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রুবেলের মৃত্যু হয় এবং তার ছেলে সজিবকে ভর্তি করা হয়।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাকদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *