শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

ভোলাহাটে টাকা চুরির অভিযোগে গ্রেপ্তার ৩ : এক লক্ষ পাঁচ হাজার টাকা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে একলক্ষ পাঁচ হাজার টাকা চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া সব টাকা।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার জানান, ভোলাহাট উপজেলার ফুটানীবাজারে বাবু নামের এক ব্যবসায়ি গত ২০ মে ব্র্যাক থেকে একলক্ষ টাকা উত্তোলন করেন। ওইদিন দোকানের বিক্রির পাঁচ হাজার টাকাসহ একলক্ষ পাঁচ হাজার টাকা দোকানের ক্যাশবাক্সে রেখে দোকান বন্ধ করে রাতে বাড়ি চলে যান। পরের দিন ভোর সাড়ে পাঁচটার দিকে দোকান খুলে দেখেন তার দোকানের ক্যাশে টাকা নেই এবং দোকানের পেছন দিক খোলা। বিষয়টি ভোলাহাট থানা পুলিশের দৃষ্টিগোচরে এলে গত ২৩ মে দিবাগত রাত হতে অভিযান চালিয়ে চুরির সঙ্গে জড়িত ৩ জনকে ধরা হয় এবং চুরি হওয়া একলক্ষ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ওসি সুমন কুমার।

শেয়ার করুন