চাঁপাইনবাবগঞ্জে বিজয় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে বিজয় টিভির ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি শিশু পরিবার (বালিকা) হল রুমে শিশুদের নিয়ে আলোচনা সভা, র্যালি ও কেক কেটে বিজয় টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ।
অতিথিদের মধ্যে থেকে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মো. গোলাম রাব্বানী, দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, আশরাফুল ইসলাম রঞ্জু, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আসফাকুর রহমান রাসেলসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সূচনা বক্তব্য দেন, বিজয় টিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নাদিম হোসেন।