শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

ওয়ালটনের শোরুম উদ্বোধন ভোলাহাটে

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মেডিকেল মোড়ে ওয়ালটনের দ্বিতীয় শোরুমের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে এর উদ্বোধন করেন চিত্রনায়ক আমিন খান।
রিলায়েন্স এন্টারপ্রাইজ আয়োজিত শোরুম উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ওয়ালটন প্রধান কার্যালয়ের সিনিয়র এক্সিকিউটিভ মো. ফিরোজ হাসান, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শাহাজাদী বিশ্বাস। সভাপতিত্ব করেন রিলায়েন্সের কর্নধার মো. জাহাঙ্গীর আলম।
পরে রাকিব প্লাজা মার্কেটে ওয়ালটন শোরুমের ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চিত্রনায়ক আমিন খান।

শেয়ার করুন