দ্বারিয়াপুরে ওয়ার্ড মৎস্যজীবী লীগের ত্রিবার্ষিক সম্মেলন
আজিজ সভাপতি দিদার সম্পাদক

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় দ্বারিয়াপুর গোরস্থান মোড়ে এই সম্মেলন অুনষ্ঠিত হয়।
সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক ডা. গোলাম রাব্বানী।
পৌর মৎস্যজীবী লীগের সভাপতি শাহীন আক্তারের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি অ্যাডভোকেট রবিউল ইসলাম।
সম্মেলনের প্রথম অধিবেশনে পৌর মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মহিফুল ইসলাম সোহাগের সঞ্চালনায় সূচনা বক্তব্য দেন- জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশফাকুর রহমান রাসেল। অন্যদের মধ্যে উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি সেলিম রেজা, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নাসিম আলিসহ স্থানীয় মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আলোচনার ভিত্তিতে মো. আব্দুল আজিজকে সভাপতি ও মো. দিদার আলিকে সাধারণ সম্পাদক করে পৌরসভার ৪নং ওয়ার্ড মৎস্যজীবী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার কথা বলা হয়।