শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌর এলাকার ডেল্টা মেডিকেল সেন্টার চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির প্রধান উপদেষ্টা এবং শিশু ও নবজাতক রোগ বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হান।
গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির পরিচালক আলমগীর জয়ের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- ডেল্টা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক জায়েদুল ইসলাম জাহিদ, অ্যাডমিন অফিসার আব্দুল হামিদ, রানা ওষুধঘরের পরিচালক সাইফুল ইসলাম রানা, গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির সিনিয়র অ্যাডমিন মোস্তফা আলী, সাকিব খানসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি।

শেয়ার করুন