শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

পৌর পরিষদের মাসিক সাধারণ সভা : যেখানে সেখানে বর্জ্য না ফেলার আহ্বান মেয়রের

চাঁপাইনবাবগঞ্জ পৌর পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার পৌরসভার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পৌরবাসীর বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
কাউন্সিলরদের উদ্দেশ্যে পৌর মেয়র বলেছেন, পৌরবাসী যেন ড্রেনে কিংবা যেখানে সেখানে ময়লা আর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে রাখেন, সে ব্যাপারে পৌরবাসীকে সচেতন করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনার কিভাবে সমাধান করা যায়, দেশের অন্যান্য পৌরসভাগুলো কিভাবে তাদের বর্জ্য অপসারণ করে কোথায় কিভাবে রাখে সে জন্য প্রয়োজনে ওইসব পৌরসভা স্বচক্ষে দেখার জন্য বলেন মেয়র মোখলেসুর রহমান।
মেয়র বলেন- সচেতনতার অভাবে অনেকেই ড্রেনের মধ্যে ময়লা আবর্জনা ফেলে দেয়। যে কারণে ড্রেনগুলোর পানি নিষ্কাশন বন্ধ হয়ে যায়।
সভায় এছাড়াও পৌরসভার অন্যান্য বিষয়ে আলোচনা হয়।
সভায় প্যানেল মেয়র-১ মো. সালেহ উদ্দিন, প্যানেল মেয়র-২ জিয়াউর রহমান আারমান, প্যানেল মেয়র-৩ নাজনীন ফাতেমা জিনিয়া, পৌর নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশিদসহ অন্য কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন