প্রয়াসের মাসিক সমন্বয় সভা

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে দিনব্যাপী জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত সংস্থাটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন।
প্রয়াসের পরিচালক পঙ্কজ কুমার সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- প্রয়াসের যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, সিনিয়র সহকারী পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক জুলফিকার আলী ও মমিনুল ইসলাম, কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, ফারুক আহমেদ, তানভির আহম্মেদ রিয়াদ, ফিরোজ আলম, আবুল কালাম আজাদসহ সকল জোনপ্রধান ও আঞ্চলিক ব্যবস্থাপক এবং বিভিন্ন প্রকল্পের ব্যবস্থাপকগণ।
সভায় প্রয়াসের চলমান কার্যক্রম ও সংস্থার কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সংস্থার কার্যক্রম দক্ষতার সাথে এগিয়ে নিতে উপস্থিত কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন।