শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে নদীতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পুনর্ভবা নদীতে ডুবে আবু হানিফ নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে গোমস্তাপুর উপজেলার রহনপুর বেগুনবাড়ী এলাকায় পুনর্ভবা নদীতে ডুবে শিশুটি মারা যায়। মারা যাওয়া শিশু হানিফ ওই গ্রামের দুলাল আলীর ছেলে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, দুপুরে আবু হানিফ সবার অগোচরে বাড়ির পাশে খেলা করতে গিয়ে পুনর্ভবা নদীতে পড়ে ডুবে যায়। পরে খোঁজাখুঁজি করার একপর্যায়ে স্থানীয়রা নদী থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।
ওসি আরো জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন