শুক্রবার, ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে চাঁদাবাজি বন্ধের দাবিতে মিছিল

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিএডিসির সার গুদামে কর্মরত শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে রহনপুর পৌর এলাকার নুনগোলায় অবস্থিত সার গুদামের শ্রমিকরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন।
পরে তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি দেন।

শেয়ার করুন